• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

পুকুরিয়ায় অসহায় মহিলার বসতঘর ভাঙচুরের অভিযোগ

  বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ:  ২০ আগস্ট ২০২৫, ০২:১৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে জায়গা-জমি ক্রয়কে কেন্দ্র করে বসতঘর ভাঙচুর ও বসতভিটায় থাকা ফলজ-বনজ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চড়ার কূল মজিদীয়া কমপ্লেক্সের পাশে আমির হোসাইন এর বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীভাঙনে পূর্বের বসতঘর বিলীন হয়ে যাওয়ার পর প্রায় ২৮ বছর আগে পরিবারটি ওই স্থানে বসবাস শুরু করে। পরবর্তীতে তারা বসতঘরের পাশের একটি জায়গা ক্রয় করেন। জায়গা ক্রয়কে কেন্দ্র করে ১৭ই আগষ্ট সকাল সাড়ে ৯টার দিকে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল অতর্কিতভাবে তাদের বসতভিটায় প্রবেশ করে বসতঘর ভাঙচুর করে এবং বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কেটে ফেলে।

এসময় ভুক্তভোগী আমির হোসেনের পুত্রবধূ নাজমা আক্তার বাধা দিলে তাকে লাঞ্ছিত করা হয়। তিনি অভিযোগ করে বলেন, “হঠাৎ হৈচৈ শুনে ঘর থেকে বের হতেই দেখি ৭০-৮০ জন লোক দা কিরিচ নিয়ে হামলা ও ভাঙচুর চালাচ্ছে। আমি বাঁধা দিতে গেলে আমার ওড়না ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। দেশে আমাদের কোনো নিরাপত্তা নেই। আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা জানান, জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিরোধ আদালত বা প্রশাসনের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। কিন্তু এভাবে বসতঘর ভাঙচুর ও গাছ কেটে ফেলা কেবল একটি পরিবারকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং পরিবেশ ও প্রকৃতিকেও হুমকির মুখে ফেলছে।

ভুক্তভোগী পরিবার বিষয়টি প্রশাসনকে অবহিত করেছেন এবং বাঁশখালী থানায় নালিশী অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়। 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি তা তদন্ত পূর্বক সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ