• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নাইজারে ভয়াবহ বন্যায় নিহত ৪৭

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২১ আগস্ট ২০২৫, ০৯:৪২ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও অর্ধলক্ষাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় বাস্তুচ্যুত হয়েছেন ৫৬ হাজারেরও বেশি মানুষ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নাইজারের সিভিল প্রটেকশন অধিদপ্তরের তথ্যে জানা যায়, বন্যায় ৩৩৯টি মহল্লা ও গ্রামে মোট ৭ হাজার ৭৫৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে ৩০ জন ঘরবাড়ি ধসে এবং ১৭ জন পানিতে ডুবে মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন ৭০ জন এবং মারা গেছে ২৫৭টি গবাদিপশু।

জাতীয় বন্যা প্রতিরোধ কমিটি জানিয়েছে, ইতোমধ্যে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। প্রাথমিকভাবে ৩ হাজার ৭৭৬টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার ১ হাজার ২০০ কোটি সিএফএ ফ্রাঁ (প্রায় ২১ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে আফ্রিকায় বৃষ্টিপাতের ধরণ পাল্টে যাচ্ছে, ফলে বন্যার প্রভাব দিন দিন বাড়ছে। শুধু ২০২৪ সালেই টানা বর্ষণে নাইজারের আটটি অঞ্চলে প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু