• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মার্কিন হুঁশিয়ারি সত্ত্বেও ভারতকে তেল সরবরাহে অটল রাশিয়া

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২১ আগস্ট ২০২৫, ১০:৪৬ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে ভারতকে তেল সরবরাহ অব্যাহত রাখবে রাশিয়া। দেশটি শিগগিরই ভারত ও চীনের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকের আশাবাদও ব্যক্ত করেছে।

নয়াদিল্লিতে রুশ দূতাবাসের কর্মকর্তা রোমান বাবুশকিন জানিয়েছেন, রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, ভারত রুশ তেলের আমদানি চালিয়ে যাবে।

রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভ বলেন, ভারতে রাশিয়ার এলএনজি, তেল, তেলজাত পণ্য ও কয়লা সরবরাহ অব্যাহত রয়েছে। পাশাপাশি পারমাণবিক শক্তি ও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ।

রাশিয়ার উপ-বাণিজ্য কমিশনার ইভগেনি গ্রিভা জানান, ভারতীয় ক্রেতাদের জন্য তেলে ৫–৭ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে এবং রাশিয়া এখন রুপিতে অর্থ গ্রহণ শুরু করেছে।

অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সিদ্ধান্তকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে জানিয়েছে, রুশ পণ্য কেনার জন্য শুধু ভারতকে আলাদা করে চিহ্নিত করা অন্যায্য।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু