• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

রাজ্জাকের অষ্টম মৃত্যুবার্ষিকীতে ববিতার স্মৃতিচারণা

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২১ আগস্ট ২০২৫, ০৫:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
রাজ্জাক-ববিতার
রাজ্জাক-ববিতার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক। একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক হিসেবে চলচ্চিত্র অঙ্গনে তাঁর অবদান অমর। ২০১৭ সালের ২১ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর চলে যাওয়ায় দেশের চলচ্চিত্র অঙ্গনে একটি বড় শূন্যতা সৃষ্টি হয়।

সত্তরের দশকে রাজ্জাক-ববিতার জুটি পর্দায় দর্শকের হৃদয় জয় করেছিল। অগণিত সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। ববিতার কথায়, “রাজ্জাক ভাইয়ের সঙ্গে আমার প্রথম ছবি ‘সংসার’-এ তিনি ছিলেন আমার বাবার চরিত্রে, আর সুচন্দা আপু ছিলেন মা। শেষ পর্যন্ত সেই ছবিতেই আমি তার নায়িকা হয়েছি। প্রথমে পর্দায় বাবা, পরে নায়িকা-এই ভেবে লজ্জাও লাগত। তবে শুটিং শুরু হলে তিনি আমাকে সহজ করে নিয়েছিলেন।”

ববিতা আরও বলেন, “রাজ্জাক ভাই শুধু পর্দার নায়ক ছিলেন না, বাস্তব জীবনেও তিনি সত্যিকারের নায়ক। পরিবারের সকলের সঙ্গে আমার ছিল আপন সম্পর্ক। যে কোনো পারিবারিক অনুষ্ঠানে তিনি আমাকে নিমন্ত্রণ করতেন। তিনি সব সময় শিল্পী ও চলচ্চিত্র নিয়ে ভাবতেন।”

অভিনয় জীবনের স্মৃতি নিয়ে ববিতা উল্লেখ করেন, ‘অনন্ত প্রেম’ সিনেমার শুটিং এখনও চোখে ভাসে। “গানের দৃশ্যের জন্য কোনো নৃত্য পরিচালক ছিল না। রাজ্জাক ভাই নিজেই আমাকে সাহস দিয়ে দৃশ্যটির পরিকল্পনা করেছিলেন। রসিকভাবে বলেছিলেন, ‘নৃত্য পরিচালক হিসেবে কিন্তু আমার নাম যাবে পর্দায়।’”

সত্তর ও আশির দশকে রাজ্জাক-ববিতার জুটি পর্দায় ঝড় তুলেছিল। ‘আলোর মিছিল’, ‘অনন্ত প্রেম’, ‘বিরহ ব্যথা’, ‘সোহাগ’, ‘পীচ ঢালা পথ’, ‘টাকা আনা পাই’, ‘মানুষের মন’, ‘বাঁদী থেকে বেগম’, ‘আকাংখা’, ‘স্বরলিপি’, ‘আনারকলি’, ‘রাগী’, ‘তওবা’, ‘নাতবৌ’, ‘আগমন’, ‘রাজবন্দী’, ‘ভুল যখন ভাঙ্গলো’, ‘অসাধারণ’, ‘প্রিয়তমা’, ‘ফুলশয্যা’, ‘প্রফেসর’-অর্ধশতাধিক চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন তারা। তাদের অমর প্রেমের কাহিনি ‘লাইলী মজনু’ এখনও দর্শকের হৃদয়ে অমলিন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া