• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

যুবকের কোমর থেকে ৮৬ লাখ টাকার সোনা উদ্ধার

  য‌শোর প্রতি‌নি‌ধি
প্রকাশ:  ২১ আগস্ট ২০২৫, ০৭:১৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

যশোর ৪৯ ব্যাটালিয়ান বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫টি সোনার বারসহ মো. রুবেল নামে এক যুবককে আটক করেছে। বার ৫টির বাজার মূল্য আনুমানিক ৮৬ লাখ টাকা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-যশোর মহাসড়কের মুড়লি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. রুবেল (৩৪) কুমিল্লার নাঙ্গলকোট থানার বেল্টা গ্রামের সাইদুর রহমানের ছেলে।

আটক রুবেল বিজিবিকে জানান, ঢাকা থেকে বেনাপোল হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনার বারগুলো সংগ্রহ করেন।

বিজিবির জানিয়েছে, উদ্ধারকৃত ৫টি সোনার বারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৬ লাখ ৪৪ হাজার ৫১৫ টাকা। আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া সোনা, মোবাইল ফোন ও নগদ টাকা যশোর কোতোয়ালি মডেল থানায় এবং স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ