• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

তিস্তা নদীর ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন

  কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ:  ২২ আগস্ট ২০২৫, ১২:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাট বগলা কুঁড়ার এলাকাবাসী তিস্তা নদীর পাড়ে মানববন্ধন করেন।  গত কয়েক দিনের তিস্তা নদীর পানি বাড়া-কমার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন। মানববন্ধনে অংশ নেয় অএ এলাকার শত নারী,পুরুষ, তরুণ ও তরুণী। 

মানববন্ধনে অংশগ্রহণকারী  বগলা কুঁড়ার স্থানীয় বাসিন্দা  আব্দুস সালাম বলেন মোর বাড়ি এই তিস্তা ৬ বার ভাঁঙছে জমিজমাও নদীতে চলি গেছে। এখন মানুষের জমিতে বাড়ি করি আছং।মুই কোন ইলিপ স্লিপ চাওগ না নদীর ভাঙ্গন বন্ধ করে দিলে ছেলে-মেয়ে নিয়ে ভালোভাবে বসবাস করলাম হয়।

এসময় ছকিনা বেগম বলেন তিস্তা নদীর ভাঙ্গন থেকে বাঁচাতে সরকারের কাছে আহবান  জানাই অনন্তপক্ষে জিও ব্যাগ ফেলে নদী বাঁধি দিলে হামরাগুলে চলিফেরি খাবার পাইতাম।

এ বছর ভাঙ্গনে শত- শত ঘর বাড়ি, ফসিল জমি ও গাছপালা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

এলাকাবাসীর অভিযোগ ভাঙ্গন কবলিত পয়েন্টের পাশে পানি উন্নয়ন বোর্ডের সারি সারি বালু ভর্তি  জিওব্যাগ থাকলেও তা ডাম্পিং করছেন না কতৃপক্ষ। মানববন্ধনে উলিপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুস সোবহান ব্যাপারী পানি উন্নয়ন বোর্ডকে  ভাঙ্গনরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এবিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান যেখানে বাজেট আছে সেখানে কাজ চলছে। বাজেট সাপেক্ষে নতুন ভাঙ্গন কবলিত এলাকায় কাজ বাস্তবায়ন করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ