• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মারা গেলেন কিংবদন্তি কমেডি অভিনেতা

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২২ আগস্ট ২০২৫, ০৩:২৩ পি.এম.
শেয়ার করুন 0
পঞ্জাবি কমেডি  অভিনেতা জসবিন্দর ভাল্লা। ছবি: সংগৃহীত
পঞ্জাবি কমেডি  অভিনেতা জসবিন্দর ভাল্লা। ছবি: সংগৃহীত

ফের বিনোদন অঙ্গনে শোকের ছায়া। ৯০ দশকের পাঞ্জাবি কমেডি জগতের অন্যতম পরিচিত মুখ জসবিন্দর ভাল্লা মারা গেছেন।   

শুক্রবার (২২ অগস্ট) সকালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারা। পাঞ্জাবি চলচ্চিত্রে অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।  

পঞ্জাবি সিনেমায় কমেডিকে নতুন করে সংজ্ঞায়িত করেছিলেন জসবিন্দর ভাল্লা। তার নিখুঁত কমিক টাইমিং, ব্যঙ্গাত্মক সংলাপ, প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের মন জয় করেছে। ‘গাদ্দি চালদি হ্যায় ছাল্লা মারকে’, ‘ক্যারি অন জাত্তা’, ‘জিন্দ জান’ এবং ‘ব্যান্ড বাজে’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয়ের মাধ্যমে সিনেমাপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। 
 
পঞ্জাবি সিনেমায় রাজত্ব করেছেন তিন দশকের বেশি সময় ধরে এ কিংবদন্তি অভিনেতা। ‘দুলহা ভাট্টি’ মতো আইকনিক কমেডি সিনেমার মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করেন। ‘ক্যারি অন জাট্টা ট্রিলজি’ সিনেমায় অ্যাডভোকেট ধিলনের ভূমিকায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।  

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় মোহালির বালোঙ্গি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।  

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া