• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

রাজনীতি করবেন সেবার জন্য, সম্মানের জন্য: এ্যানি

  লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ:  ২২ আগস্ট ২০২৫, ০৩:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা রাজনীতি করি, নেতৃত্ব দেই ইনকাম করার জন্য? না এসব চলবে না। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, রাজনীতি করবেন সেবার জন্য, সম্মানের জন্য। কেউ নেতা হয়ে মোড়লগিরি করবে এ ভাব থেকে সরে আসতে হবে। কারণ আমরা দেশ গড়ার প্রত্যয় নিয়েছি তারেক রহমানের নেতৃত্বে। আমাদের চিরদিন মনে রাখতে হবে ফ্যাসিস্ট হাসিনার কথা, ভুলা যাবে না। 

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে রামগতি উপজেলার আলেকজান্ডার মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গড়তে হবে, এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের প্রত্যয়।

তিনি বলেন, ৫ তারিখের পরে তারেক রহমান যে জিয়ার স্বপ্নটাকে লালন করেন, খালেদা জিয়ার আপোষহীন স্টাইলে যে কাজটা করার চিন্তা করেন সে কাজটাতে হাত দিয়েছেন। আগের কোনো রাজনীতি চলবে না, ১৭ বছরের ট্রেন্ড চলবে না। তারেক রহমান নতুন ভাবে রাজনীতি ও সমাজ ব্যবস্থা উপহার দিবেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, এড. আহমেদ আযম খান। 

বিশেষ অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশ্রাফ উদ্দিন নিজান। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিস সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাড. হাছিবুর রহমান হাছিব, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. জামাল উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক শাহেদ আলী পটু প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ