• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

মহিমাগঞ্জ সমবায় সমিতির কোটি টাকার আত্মসাৎ

  গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ:  ২২ আগস্ট ২০২৫, ০৪:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ এমবিএসএস সমবায় সমিতির বিরুদ্ধে কোটি টাকার আত্মসাতের অভিযোগে এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় গত ১২ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে ভুক্তভোগী সদস্যদের অংশগ্রহণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের ধারাবাহিকতায় সম্প্রতি সমিতির এক সদস্য সম্পা বেগম পিতাঃ মোজাম্মেল বাদী হয়ে গোবিন্দগঞ্জ চৌকি আদালতে মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ৫২২। মামলার  আসামি আমিনুল এহসান রাসেল গত ২১-৮-২৫ ইং বৃহস্পতিবার আদালতে হাজির হলে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে সিডব্লিউ (কাস্টডি ওয়ারেন্ট) মূলে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সমিতি দীর্ঘদিন ধরে অনিয়ম ও প্রতারণার মাধ্যমে সাধারণ সদস্যদের বিপুল অর্থ হাতিয়ে নেয়। এ ঘটনায় আরও ভুক্তভোগীরা আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

ভুক্তভোগীদের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে সমিতির দুর্নীতিবাজ চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।

এই আত্মসাতে রাসেল কতটুকু জড়িত এটাও ভাবনার বিষয়, কারণ এই সমিতিতে আরো অনেকেই দায়িত্বে ছিলেন তাদের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া জরুরী বলে ধারণা অভিজ্ঞ মহলের।

তবে বিগত দিনে  মানববন্ধনের পর রাসেলের সাথে কথা হলে তিনি বলেন, আমি শুধু সভাপতির দায়িত্বে ছিলাম অর্থনৈতিকভাবে যারা দায়িত্বে ছিল তারা শুধু আমাকে ব্যবহার করেছে আমি চক্রান্তের শিকার হয়েছি এবং সভাপতির পদটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ