• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বোল্ড লুকে জয়া, সামাজিক মাধ্যমে আলোচনার ঝড়

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২২ আগস্ট ২০২৫, ০৯:১৩ পি.এম.
শেয়ার করুন 0
জয়া আহসান। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
জয়া আহসান। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ভক্তদের মন কাড়েন নিয়মিত। শুক্রবার বিকেলে তার ফেসবুক-ইনস্টাগ্রামে প্রকাশিত কয়েকটি ছবি ঘিরে আবারও সরগরম ভক্তমহল।

ছবিগুলোতে জয়াকে দেখা যায় হালকা গোলাপি রঙের ফ্লোরাল প্রিন্টের স্লিক রোব পরিহিত অবস্থায়। অনুমান করা হচ্ছে, কোনো বিলাসবহুল হোটেলের বেডরুমেই তোলা হয়েছে ছবিগুলো। এ সময় তার সঙ্গে একটি টিমও উপস্থিত ছিলেন। একটি ছবিতে তাকে মেকআপ করতে দেখা যায়।

অভিনেত্রী জয়া আহসান

অভিনেত্রীর ভঙ্গিমা ও আবেদনময়ী উপস্থিতি নজর কাড়ে সবার। বিশেষ করে বিছানায় আধশোয়া ভঙ্গিতে দেওয়া পোজ তাকে আরও বোল্ড করে তোলে। একই পোশাকে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে দেওয়া পোজও বেশ আলোচনায় এসেছে।

আধশোয়া ভঙ্গিতে অভিনেত্রী জয়া আহসান।

ছবিগুলো পোস্ট করার পরপরই সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। ক্যাপশনে জয়া লেখেন— “আমার কাজের জায়গা থেকে”— এবং সঙ্গে কাজের সহযোগীদের ট্যাগ করেন। এতে ধারণা করা হচ্ছে, ছবিগুলো কোনো ফটোশুট কিংবা আসন্ন প্রজেক্টের অংশ।

অভিনেত্রী জয়া আহসান

ভক্তরা একদিকে জয়াকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করছেন, অন্যদিকে অনেকেই বিস্মিত হয়েছেন তার বয়সের সঙ্গে সৌন্দর্যের অসাধারণ ভারসাম্য দেখে। অনুরাগীদের মতে, সময়ের সঙ্গে সঙ্গে জয়াকে যেন আরও উজ্জ্বল ও আত্মবিশ্বাসী লাগছে।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া