• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে যুবক আটক

  কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ:  ২৩ আগস্ট ২০২৫, ০২:১৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

কক্সবাজারে সেনাবাহিনী এক অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে এক রোহিঙ্গা যুবককে হাতেনাতে আটক করেছে।

আটক যুবকের নাম মো. আব্দুল্লাহ (২০)। তিনি টেকনাফের লেদা ক্যাম্পের এলএমএস-২৪, সি-ব্লকের বাসিন্দা। শুক্রবার (২২ আগস্ট) রাতে কলাতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সেনাবাহিনী জানায়, আব্দুল্লাহ পাকা কলার মাধ্যমে ৪৭টি ছোট ইয়াবার প্যাকেট গিলে পাচার করছিল। প্যাকেটগুলিতে মোট ২,৩৫০ পিস ইয়াবা ছিল। অভিযান শেষে তাকে আর্মি ক্যাম্পে (৯ ইবি) নিয়ে বিশেষ প্রক্রিয়ায় পেট থেকে ইয়াবা বের করা হয়।

পরবর্তীতে তাকে কক্সবাজার সদর মডেল থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং চক্রের মূলহোতাদের ধরতে নিয়মিত অভিযান চালানো হবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ