• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

বিএনপিতে চাঁদাবাজ-দখলবাজদের ঠাঁই নেই: রিজভী

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ:  ২৪ আগস্ট ২০২৫, ১০:৪৯ এ.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “বিএনপিতে কোনো চাঁদাবাজ বা দখলবাজদের ঠাঁই নেই।”

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার টেংকের পাড় মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জনসভাটি ছিল নতুন সদস্য নবায়ন এবং কেন্দ্রীয় বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচির অংশ।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হাফিজুর রহমান মোল্লা কচিসহ জেলা বিএনপির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

কসবা-আখাউড়া আসনের সম্ভাব্য প্রার্থী জননেতা মুশফিকুর রহমানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব খন্দকার বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা, কেন্দ্রীয় কৃষকদল নেতা আলহাজ্ব নাসির উদ্দিন হাজারী, কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কসবা পৌরসভার সাবেক মেয়র ইলিয়াস হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

রুহুল কবির রিজভী তার বক্তব্যে বলেন, “জনগণ পিআর পদ্ধতি বোঝে না। জামাত, এনসিপি ও চরমোনাই পীর কোন ভিত্তিতে এ দাবি করছে জাতি তা জানতে চায়।” তিনি ব্রাহ্মণবাড়িয়ার শহীদ মুগ্বের বাড়িকে স্মরণ করে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

সভা শেষে আল-আমিন নামে এক নতুন সদস্যকে বিএনপির প্রাথমিক সদস্যপদ প্রদান করেন রুহুল কবির রিজভী।

ভিওডি বাংলা-আফজল খান শিমুল/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ