• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

মধুপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

  মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ:  ২৪ আগস্ট ২০২৫, ০২:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় রাবেয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত রাবেয়া বেগম কালিহাতী উপজেলার হামিদপুর এলাকার মৃত আবুল হোসেনের স্ত্রী।

রোববার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়বাইদ এতিমখানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাতিজা মানিক মিয়া জানান, সকালে রাবেয়া বেগম তার নাতিকে দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে মধুপুরে আসেন। তিনি যাত্রীবাহী একটি অটোরিকশায় বড়বাইদ এতিমখানা মাদরাসার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী দ্রুতগতির একটি জ্যাক গাড়ী (মেট্রো-ন ২০-৯৪৬৮) ওই অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাবেয়া বেগম।

এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও কয়েকজন যাত্রী আহত হন। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কে দ্রুতগতির গাড়ীগুলো বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

দুর্ঘটনার পর ঘাতক জ্যাক অটোরিকশার চালক পালিয়ে গেলেও গাড়িটি পুলিশ জব্দ করেছে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ