• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

  কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ:  ২৪ আগস্ট ২০২৫, ০৪:০৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

৮ বছর পূর্ণ হতে চললেও রোহিঙ্গা মানবিক সংকটের কার্যকর সমাধান এখনো মেলেনি। প্রায় ১৩ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছেন কক্সবাজারের ক্যাম্পগুলোতে। তাদের নিরাপদ মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং শরণার্থী ক্যাম্পে উদ্ভূত মানবিক সংকট মোকাবিলায় টেকসই সমাধানের পথ খুঁজতে চায় আন্তর্জাতিক সহযোগীরা।

সে লক্ষ্যে ৪০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে কক্সবাজারে।

জেলা শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে উখিয়ার ইনানীতে হোটেল বে-ওয়াচের সম্মেলন কক্ষে বিকেল ৪টায় সম্মেলনের প্রথম অধিবেশন শুরুর কথা রয়েছে।

’টেকঅ্যাওয়ে টু দ্যা হাই-লেভেল কনফারেন্স অন দ্যা রোহিঙ্গা সিচুয়েশন’ শিরোনামে এই অংশীজন সংলাপে অংশ নিতে উপস্থিত হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ সরকারের উচ্চপদস্থ আরও অনেকের উপস্থিত হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে থাকছে পাঁচটি অধিবেশন। ২৫ আগস্ট (সোমবার) সকালে সম্মেলনের মূল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে সংক্ষিপ্ত এক সফরে কক্সবাজারে আসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

এই আয়োজনকে আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সংকট সংক্রান্ত উচ্চ পর্যায়ের সম্মেলন পূর্ববর্তী প্রস্তুতিমূলক আয়োজন হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত ২১ আগস্ট মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশি কূটনীতিক, বিশেষজ্ঞ, রোহিঙ্গা প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের অংশগ্রহণে এই সম্মেলনে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং টেকসই সমাধানের উপায়, তহবিল সংগ্রহ, রাখাইনের সাম্প্রতিক পরিস্থিতিসহ রোহিঙ্গা ইস্যুভিত্তিক বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হবে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গাদের মানবিক সংকট আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা জরুরি। এ সম্মেলনে রোহিঙ্গারা সরাসরি তাদের বক্তব্য তুলে ধরতে পারবেন।

এদিকে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফর ও আলোচিত এই সম্মেলন ঘিরে কক্সবাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ