• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

নেত্রকোণায় হাওরাঞ্চলে জলমহালের সরকারী রাজস্ব ফাঁকি

  নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ:  ২৪ আগস্ট ২০২৫, ০৫:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় সরকারী বিভিন্ন জলমহালের কয়েক কোটি টাকা খাজনা ফাঁকি দেয়ার উদ্দেশ্যে এক অভিনব কৌশল গ্রহণ করেছে কিছু অসাধু ব্যক্তি। এ সকল জলমহালের মধ্যে কিছু উন্নয়ন প্রকল্পে এবং কিছু টেন্ডারের মাধ্যমে লীজ গ্রহণ করে চলতি ১৪৩২ বাংলা সনের খাজনা এখনো পরিশোধ করেনি এসব ব্যক্তি।

সরকারী কর্তৃপক্ষ খাজনা পরিশোধের জন্য বিধি মোতাবেক কয়েক দফা তাগাদাপত্র প্রদানের পরও ইজারা গ্রহীতাগণ খাজনা পরিশোধ না করায় প্রশাসন ঐ সকল জলমহালের ইজারা বাতিল ও বায়নার টাকা বাজেয়াপ্ত করার উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে বলে জানা যায়। আর ইজারা গ্রহীতাগণের কৌশলটিও এখানেই।

ইতিমধ্যে বাংলা সনের ৪ মাস অতিবাহিত হয়ে ৫ম মাস তথা ভাদ্র মাস চলমান। এই সময়ে সকল জলমহালই কারো না কারো দখলে রয়েছে। তারা জলমহাল রক্ষণাবেক্ষণের জন্য অর্থও ব্যয় করেছেন। মৎস্য আহরণ শুরু হবে অগ্রহায়ন মাস নাগাদ। স্বাভাবিকভাবে এ সময়ে লীজ বাতিল হলে ইজারা গ্রহীতা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। কিন্তু বাস্তবে এর উল্টোটি হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ ক্ষতিগ্রস্থ হতে পারে সরকার নিজেই। 
এই পর্যায়ে কোন ইজারা বাতিল হলে কর্তৃপক্ষকে রাজস্ব আদায়ের জন্য খাসকালেকশনের ইজারা প্রদানের কার্যক্রম গ্রহণ করতে হবে। সে ক্ষেত্রে দায়িত্ব চলে যাবে উপজেলা প্রশাসনের নিকট। আর অসাধু চক্রটি এরই অপেক্ষায় রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যবসায়ী জানান, ইজারা বাতিল হলে বাজেয়াপ্ত হবে ২৫% টাকা। বাকী ৭৫% টাকার মধ্যে ৩০% থেকে ৪০% টাকা খরচ করেই খাশ কালেকশনে নেয়া যাবে। দখলতো আছেই। বেঁচে যাবে অন্তত ৩৫% থেকে ৪০% টাকা। একটি হিসেবে দেখা যায় যে, তেমনটি হলে চলতি ১৪৩২ বাংলা সনে শুধু খালিয়াজুরী উপজেলাতেই সরকারের রাজস্ব কমবে কয়েক কোটি টাকা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ