• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

জীববৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় খাগড়াছড়িতে চারা বিতরণ

  খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ:  ২৪ আগস্ট ২০২৫, ০৫:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পার্বত্য চট্টগ্রামের জীব বৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষা ও সবুজায়নের জন্য খাগড়াছড়িতে  বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল চাকমা।

রোববার (২৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার কমলছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে খাগড়াছড়ি জেলা পরিষদের সহযোগিতায় বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট প্রজেক্টের উদ্যোগে এ চারা গুলো বিতরণ করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় নারীদের পাশাপাশি যুবক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন গ্রামের লোকদের দ্বারা রক্ষনাবেক্ষন করা বন, ব্যক্তিগত বসতভিটা, ঝিরি, ঝর্ণা ও ছড়ায় চারা রোপণ করা হবে, যা পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করলিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পরিচিতা খীসা, বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট প্রকল্পের জেলা কর্মকর্তা সুকেতন চাকমা, ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য এবং প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উদ্যোগটি কানাডা সরকারের আর্থিক সহযোগিতায় ইউএনডিপি'র  ব্যস্থাপনায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে প্রকল্প কর্মকর্তা সুকেতন চাকমা জানান, এ কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নারী এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় কমলছড়ি  ভিসিএফ এর সাধারণ সম্পাদক চয়ন চাকমা ও ইটছড়ি ভিসিএফ এর সভাপতি কনক কুমার তালুকদার বলেন এই চারা গুলো পেয়ে তার খুশী ও তাদের অনেক উপকারে আসবে। কারন এখন পাহাড়ের বন নেই বললে চলে তাই  তারা তাদের বন সংরক্ষণ করছেন যতœসহকারে আজকের চারা গুলো চারা গুলো যতœ করবেন বলে জানান।

কমলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সুনীল চাকমা চারা গুলো যতœ করে রোপন করার জন্য চারা নিতে আসা ব্যাক্তিদের প্রতি অনুরোধ করেন। অুনষ্ঠানে খাগড়াছড়ি সদরের ৩ হাজার ৭৯ টিসহ পুরো জেলা ১৬ হাজার ৮শ ৮৪ টি চারা বিতরণ করা হয়

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ