• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

আসছে নতুন অতিথি, ইঙ্গিত পরিণীতির

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৫ আগস্ট ২০২৫, ০৭:৪১ পি.এম.
শেয়ার করুন 0
পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডা দম্পতির জীবনে আসছে নতুন সদস্য। ছবি: সংগৃহীত
পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডা দম্পতির জীবনে আসছে নতুন সদস্য। ছবি: সংগৃহীত

কয়েক মাস ধরেই গুঞ্জন ছড়িয়েছিল, মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তবে প্রতিবারই তিনি সেই খবর উড়িয়ে দেন। অবশেষে সোমবার (২৫ আগস্ট) নিজেই সুখবর দিলেন।

অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, একটি ছোট কেক, যার ওপর আঁকা দুটি ক্ষুদ্র পায়ের ছাপ। সেখানে লেখা আছে—“1+1=3”। স্পষ্টতই, দম্পতির জীবনে আসতে চলেছে নতুন সদস্য।

ক্যাপশনে পরিণীতি লিখেছেন, ‘আমাদের ছোট্ট ইউনিভার্স আসতে চলেছে। আমরা আশীর্বাদপুষ্ট।’ এই ঘোষণা মুহূর্তেই স্পষ্ট করে, শিগগির বাবা-মা হতে চলেছেন পরিণীতি ও তার স্বামী, আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা।

কয়েক সপ্তাহ আগে কপিল শর্মার শোতে রাঘব ইঙ্গিত দিয়ে বলেছিলেন, শিগগির সুখবর দিতে চলেছেন তারা। সেই মুহূর্তে অবাক প্রতিক্রিয়া দেখিয়েছিলেন পরিণীতি।

কেকের ছবি সােথ একটি ভিডিও শেয়ার করেছেন তারা। সেখানে দেখা যায়, সকালে স্ত্রীকে নিয়ে হাঁটছেন রাঘব। কাজের ব্যস্ততার মাঝেও পরিণীতিকে সময় দিচ্ছেন তিনি—এ দৃশ্য ভক্তদের মন ছুঁয়ে গেছে।

২০২৩ সালে পরিণীতি ও রাঘবের বিয়ে হয়েছিল। মাত্র দুই বছরের মধ্যেই তাদের ঘরে আসছে নতুন অতিথি।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া