• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

চৌগাছায় সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময়

  য‌শোর প্রতি‌নি‌ধি
প্রকাশ:  ২৬ আগস্ট ২০২৫, ০৮:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মসলেহ উদ্দিন ফরিদ উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৩টায় চৌগাছা প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রার্থী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, আমি নির্বাচিত হই বা না হই এলাকার উন্নয়নে আমরা সকলে একতাবদ্ধভাবে কাজ অব্যহত রাখব। প্রতি তিন মাস পরপর ফ্রি মেডিকেল ক্যাম্প ধারাবাহিকভাবে চলমান থাকবে। তিনি আরও বলেন, দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সেবা পাওয়ার অধিকার রাখে।আইন সবার জন্য সমান। আমি এবং আমার দলসহ যেই অপরাধ করুক না কেন সকলকেই সমানভাবে বিচারের মুখোমুখি হতে হবে। এছাড়া উপজেলার রাস্তা ঘাট, বাস টার্মিনাল নির্মাণ ও চৌগাছা কাঁচাবাজারে হিমাগার নির্মাণের জন্য সার্বিকভাবে সহযোগিতা করার কথা বলেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, জামায়াতের উপজেলা  সেক্রেটারী মাওলানা নুরুজ্জামান আল মামুন, সাবেক প্যানেল মেয়র ও জামায়াত নেতা কামাল আহমেদ,  নায়েবে আমীর মাওলানা নূরুল ইসলাম, চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সেক্রেটারী আজিজুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রেসক্লাব উন্নয়নের জন্য জামায়াত প্রার্থী ডা. মসলেহ উদ্দিন ফরিদ ব্যক্তিগতভাবে দুই লাখ টাকার চেক প্রদান করেন।

ভিওডি বাংলা/ এমএইচ
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ