• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

  কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ:  ২৭ আগস্ট ২০২৫, ০৩:০২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি- ভিওডি বাংলা
ছবি- ভিওডি বাংলা

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঝুট গোডাউন, আটটি মুদি দোকান ও একটি বাসা পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বুধবার ( ২৭ আগস্ট) ভোর ৪টার দিকে কোনাবাড়ীর বউবাজার ট্রাকস্ট্যান্ড সংলগ্ন আমবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝুট গোডাউনের মালিক এমদাদুল হক জানান, হঠাৎ গোডাউনে আগুন জ্বলতে দেখেন তিনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা।

কোনাবাড়ী মডেল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ‌‌‘ভোরে ‘চাচা-ভাতিজা এন্টারপ্রাইজ’ নামের ঝুট গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকান ও একটি বাসায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি এবং চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিভলেও ততক্ষণে ঝুট কাপড়, কার্টন, ওয়েস্টেজ, মুদি দোকানের মালামাল এবং বাসার আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।’

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ