• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নড়াইল-০১ আসনের ইসলামী আন্দোলনের এমপি প্রার্থীর গণসংযোগ

  নড়াইল প্রতিনিধি
প্রকাশ:  ২৭ আগস্ট ২০২৫, ০৭:১০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

নড়াইল-০১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল আজিজ ব্যাপক গণসংযোগ ও মোটরশোভাযাত্রা করেছেন। বুধবার ২৭ আগষ্ট সকাল থেকে কালিয়া উপজেলা সদর থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে মোটরশোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা সালামাবাদ, কলাবাড়িয়া, বাঐসোনা, জয়নগর, খাশিয়াল, হামিদপুর, পহরডাঙ্গা ইউনিয়নসহ চাপাইল ব্রিজ ও বড়দিয়া বাজার ঘুরে বিঞ্চুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ করে। 

এর আগে কালিয়া শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজ মাঠে এক সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নড়াইল-০১ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, নড়াইল-০২ আসনের প্রার্থী মাওলানা তাজুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামান, কালিয়া উপজেলা সভাপতি আলি হুসাইন, সাধারণ সম্পাদক কাজী মহসিন আলী, নড়াগাতী থানা সভাপতি হাফেজ হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, কালিয়া পৌর সভাপতি মুফতি আলী আজগর, সাধারণ সম্পাদক ফরহাদ শেখ, যুব আন্দোলন কালিয়া শাখার সভাপতি মাওলানা আবুল হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা নাহিদ ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-০১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করতে হবে। বিজয়ী হলে এলাকায় সড়ক, সেতু, শিক্ষা প্রতিষ্ঠানসহ অবকাঠামোগত উন্নয়ন করা হবে। পাশাপাশি সব ধর্মের মানুষের নাগরিক সুবিধা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তাঁরা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ