• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বাঁশখালীতে চাল বিতরণে অনিয়ম, ২ ডিলারকে জরিমানা

  বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ:  ২৭ আগস্ট ২০২৫, ০৭:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের প্রমাণ মিলেছে। চাউল কম দেওয়ার অভিযোগে ২ ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া বাজার ও ছনুয়া ইউনিয়নের আব্দুল্লার দোকান এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম।

পরিদর্শনকালে দেখা যায়, নাপোড়া বাজারে চারজন উপকারভোগীর বস্তায় ২০০ থেকে ৪০০ গ্রাম চাল কম দেওয়া হয়েছে। এ অনিয়মের দায়ে সংশ্লিষ্ট ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ছনুয়া ইউনিয়নে চাল বিতরণের মাস্টার রোল, ভরা বস্তা ও খালি বস্তার হিসাবের মধ্যে অসঙ্গতি পাওয়া যায়। এ অপরাধে ওই ডিলারকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম বলেন, চাল বিতরণের ক্ষেত্রে ওজনে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। ডিলারদের সর্বোচ্চ সতর্ক থেকে নিয়ম মেনে সঠিকভাবে চাল বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ