• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

জুলাই সনদের অধীনে নির্বাচনের দাবি এবি পার্টির

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৯ আগস্ট ২০২৫, ০২:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের অধীনে করার দাবি জানিয়েছে এবি পার্টি। দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, প্রয়োজনে নির্বাচনের তারিখ পিছিয়ে গেলেও তাদের কোনো আপত্তি নেই।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

ফুয়াদ বলেন, “দায়সারা নির্বাচন করার উদ্যোগ নিচ্ছে কমিশন। বর্তমান পরিস্থিতিতে কমিশন আদৌ সুষ্ঠু নির্বাচন করাতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। ইসি বা নির্বাচনী কর্মকর্তাদের ভালো কোনো অভিজ্ঞতা নেই। এসব ঠিক না করে নির্বাচন আয়োজন করলে তা ইতিহাসের সুষ্ঠু হলেও একতরফা নির্বাচন হয়ে যাবে।”

তিনি আরও বলেন, ভোটারের বয়সসীমা কমানোর বিষয়টি কমিশন এখনো আলোচনায় আনেনি। ভোটের দিন যাদের বয়স ১৭ বছর পূর্ণ হবে, তাদের ভোটাধিকার দেওয়ার দাবি জানান তিনি।

নির্বাচনী রোডম্যাপ প্রসঙ্গে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, “রাজনৈতিক দলগুলো কোন প্রক্রিয়ায় মনোনয়ন দেবে, রোডম্যাপে সে বিষয়ে কোনো নির্দেশনা নেই। প্রচারণায় খরচ অনেক বেড়ে যায়। সাধারণ পোস্টার নির্বাচন কমিশন থেকে করলে অর্থের অপচয় কমবে, একই সঙ্গে পরিবেশও রক্ষা পাবে।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন