• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ইসরাইলের হামলায় হুতি প্রধানমন্ত্রী নিহত

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৯ আগস্ট ২০২৫, ০৩:২৮ পি.এম.
শেয়ার করুন 0
প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি। ছবি: সংগৃহীত

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সানার একটি অ্যাপার্টমেন্টে তিনি হামলার শিকার হন বলে ইয়েমেনের আল-জুমহুরিয়া টেলিভিশন জানিয়েছে।

ইয়েমেনের আডেন আল-গাদ সংবাদমাধ্যম জানিয়েছে, আল-রাহাভির সঙ্গে আরও কয়েকজন সহযোগী ওই হামলায় প্রাণ হারান।

প্রতিবেদনে বলা হয়, এ হামলাটি ছিল রাজধানী সানার বাইরে আলাদা আরেকটি স্থানে চালানো হামলা থেকে পৃথক। হুতি নেতাদের শীর্ষ পর্যায়ের বৈঠককে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। বৈঠকে হুতিদের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন মন্ত্রী উপস্থিত ছিলেন। ওই বৈঠকে হুতি নেতা আবদুল মালিক আল-হুতির ভাষণ শোনার কথা ছিল।

তবে হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।
 
ইসরাইলি চ্যানেল কান জানায়, রাহাভি এক বছর ধরে প্রধানমন্ত্রী পদে ছিলেন, যদিও তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পাননি। এন টুয়েলভের প্রতিবেদনে বলা হয়, রাহাভি ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সরাসরি ইসরাইলের বিরুদ্ধে আক্রমণের অনুমোদন দিয়েছিলেন।

আরব গণমাধ্যমগুলো জানিয়েছে, সানায় প্রায় ১০ দফা হামলা চালানো হয়েছে। ইয়েমেনি সূত্রের বরাতে কান আরও জানায়, প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরেও হামলা চালিয়ে হুতি সরকারের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে।
 
সূত্র: টাইমস অব ইসরাইল

ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু