• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

‘সে আমার’-শুভেচ্ছা জানিয়ে কীসের ইঙ্গিত দিলেন পরীমণি?

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৯ আগস্ট ২০২৫, ০৪:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
ঢাকাই চিত্রনায়িকা পরীমণি-ছবি সংগৃহীত
ঢাকাই চিত্রনায়িকা পরীমণি-ছবি সংগৃহীত

ঢাকাই চিত্রনায়িকা পরীমণি বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন। কখনো প্রেম, কখনো বিয়ে বা বিচ্ছেদ-সবই ভক্তদের কৌতূহল বাড়ায়। এবারও তার একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে নতুন প্রেমের জল্পনা শুরু হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন পরীমণি, যেখানে তাকে কালো সানগ্লাস পরে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “এই সানগ্লাসটা আমার নয়, কিন্তু সে আমার! সবাইকে শুক্রবারের শুভেচ্ছা।”

পরীর এই মন্তব্য ঘিরেই নেটিজেনদের মধ্যে জল্পনা সৃষ্টি হয়েছে-‘সে আমার’ বলতে কার কথা বোঝিয়েছেন নায়িকা। একজন মন্তব্যে জানতে চান, “হু ইজ হি?”- উত্তরে পরীমণি হেসে লিখেছেন, “আপনি।” অন্য একজন জানতে চেয়েছেন, “আপনার কতজন ‘সে’ লাগে?”- পরীমণি মজা করে জবাব দিয়েছেন, “আপনি এটা গুনেও শেষ করতে পারবেন না প্রিয়।”

যদিও নায়িকা স্পষ্টভাবে কার কথা উল্লেখ করেছেন তা জানাননি, তবু অনুরাগীরা তার রসিকতা উপভোগ করেছেন। এর আগে পরীমণি বিভিন্ন পোস্টে মজার ছলে নিজের সম্পর্ক নিয়ে নানা ইঙ্গিত দিয়েছেন।

বর্তমানে পরীমণি দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে নিয়ে স্বামী ছাড়া জীবনযাপন করছেন। এর মধ্যেই তার প্রেম-জীবন নিয়ে গুঞ্জন প্রায়ই শোনা যায়। আগে সহকর্মী গোলাম হোসেন বা তরুণ শিল্পী শেখ সাদীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ ছিল। এবার তার নতুন পোস্ট আবারও ভক্তদের মধ্যে কৌতূহল জাগিয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া