• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

নুরের ওপর হামলার ঘটনার তদন্তের আহ্বান তারেক রহমানের

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩০ আগস্ট ২০২৫, ০৯:২১ এ.এম.
শেয়ার করুন 0
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান- নুরুল হক নুর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান- নুরুল হক নুর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নুরুল হক নুরের ওপর হামলা ও রাজধানীর কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। 

তারেক রহমান বলেন, “গণতন্ত্রপন্থী অংশীদারদের-যার মধ্যে বিএনপি ও এর মিত্ররা অন্তর্ভুক্ত-সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। গত বছরের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা অবশ্যই জয়ী হতে হবে। দেশকে জনতার শাসন প্রতিষ্ঠা করে বর্তমান অস্থিরতা থেকে মুক্ত করতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আমাদের আইনের শাসন সমুন্নত রাখতে হবে, সহিংস সংস্কৃতি পরিহার করতে হবে এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়ে তুলতে হবে। কেবল গণতান্ত্রিক পথেই জনগণকে ক্ষমতায়ন করা সম্ভব, আর সবার জন্য ন্যায়বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিত করেই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হতে পারব।”

নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন