• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

রাজবাড়ীতে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন

  মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ:  ৩০ আগস্ট ২০২৫, ০৪:১৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

শনিবার (৩০ আগস্ট) বেলা ২টায় রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলাদেশ হোমিও শিক্ষক সমিতির আহ্বায়ক ডা. মো. হাফিজুর রহমান।

এছাড়া বক্তব্য দেন কলেজের সহযোগী অধ্যক্ষ ডা. বকুল হোসেন, উপাধ্যক্ষ ডা. রাম মোহন সরকার এবং প্রভাষক ও শিক্ষক প্রতিনিধি ডা. আমিরুল ইসলাম।

বক্তারা বলেন, “বিএমডিসি কর্তৃক হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”

তাঁরা আরও জানান, হোমিওপ্যাথিক চিকিৎসকরা বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন–২০২৩ অনুযায়ী চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবেন। বিএমডিসির আইনে হোমিওপ্যাথিক চিকিৎসা চলতে পারে না বলেও বক্তারা মন্তব্য করেন।

মানববন্ধনে কলেজের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ