• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

সিলেটে লুট করা আরো ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ

  সিলেট প্রতিনিধি
প্রকাশ:  ৩০ আগস্ট ২০২৫, ০৮:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর থেকে লুট হওয়ার আরো ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে সিলেট সদর উপজেলা প্রশাসন। শনিবার (৩০ আগস্ট) উপজেলার ধোপাগুল এলাকার ক্রাশার মিলে অভিযান চালিয়ে এসব পাথর জব্দ করা হয়।

শনিবার (৩০ আগস্ট) ধোপাগুল এলাকায় অভিযানে নামে উপজেলা প্রশাসন। ম্যাজিস্ট্রেট মেহদী হাসান হৃদয়ের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এতে সহযোগিতা করেন র‌্যাব-৯ এর সদস্যরা। অভিযানে একটি ক্রাশার মিল থেকে প্রায় ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।
এসব তথ্য কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ। তিনি বলেন, ‘উপজেলা প্রশাসনের অভিযানে একটি ক্রাশার মিল থেকে ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার ধোপাগুলের পাঁচটি পুকুরে অভিযানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পুকুর থেকে পাথর উদ্ধার এখনো শেষ হয়নি। মাঝখানে বৃষ্টির জন্য অভিযান পরিচালনা করা যায়নি। এটা শেষ হলে জানা যাবে কতটুকু পাথর লুকানো আছে।

প্রশাসনের শিথিলতার সুযোগে শুরু হয় বেপরোয়া পাথর লুট। প্রকাশ্যে প্রশাসনের সামনেই গত এক বছর ধরে লুটে নেওয়া হয়েছে পর্যটনকেন্দ্র সাদাপাথরের সব পাথর। মাঝেমধ্যে প্রশাসন ও সেনাবাহিনীর তৎপরতায় কিছুদিন বন্ধ থাকে লুটপাট। তবে জুলাই মাসের শেষভাগে লুটপাট চূড়ান্ত মাত্রা পায়। এরপর মাত্র ১৮ দিনে নিঃশেষ হয়ে যায় সাদাপাথর।

হারিয়ে যায় অন্তত দুইশ কোটি টাকার পাথর। গত ১০ আগস্ট কালের কণ্ঠে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হলে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। এরপর থেকে দেশের গণমাধ্যমগুলোর সংবাদ ও ফেসবুকে সারা দেশের নেটিজেনরা সোচ্চার হলে প্রশাসনের টনক নড়ে। এরপর শুরু হয় পাথর উদ্ধারে অভিযান। পাথর উদ্ধার করে সাদাপাথরে পুনঃস্থাপনের কাজ শুরু করে প্রশাসন। 
এ ঘটনায় সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ওএসডি এবং কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহারকে বদলি করা হয়েছে।
 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ