• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

বাঁশখালীতে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে বক্তারা

  বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ:  ৩০ আগস্ট ২০২৫, ০৯:০২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচরায়  একাত্তরের স্বাধীনতা বিরোধীরাই দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত শিবিরের সন্ত্রাসী হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে মোশাররফ আলী মিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

শনিবার (৩০ আগস্ট) বিকালে বাঁশখালী উপজেলা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন আসিফের সভাপতিত্বে এবং উপকূলীয় ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল কুদ্দুস খান বু্ুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অথিতির বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি। প্রধান বক্তার বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর, যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম, সদস্য নিজাম উদ্দিন, সদস্য তৈয়ব ও মারুফসহ স্থানীয় ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি বলেন, যারা আগ্রাসী মনোভাব নিয়ে গনতন্ত্র হরনকারী পতিত স্বৈরাচার হাসিনার দেখানো পথে হাঁটতে চাই। তাদেরই গুপ্ত সংগঠন শিবিরের সন্ত্রাসীরা ০৫ আগস্ট পরবর্তী ছাত্রলীগের খোলস পাল্টে বটবাহিনীতে পরিনত হয়েছে। বিগত ১৫ বছর বাংলাদেশের মানুষ তিন তিনটা নির্বাচনে ভোট দিতে পারেনি। ছাত্রদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহামানের নির্দেশনায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে কাজ করছে।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সফল নেতৃত্বদানকারী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে ঐক্য বাংলাদেশের গনতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে উঠেছে তা বিনষ্ট করার মধ্যে দিয়ে আরো একবার গনতন্ত্রকে কবর দেওয়ার পায়তারা করছে বটবাহিনীরা।

অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্যে দিয়ে বিগত ১৫ বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী এবং গনতন্ত্র রক্ষার লড়াইয়ের অবসান হবে। বাংলাদেশ ফিরে পাবে তার গনতান্ত্রিক সরকার।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে মানুষ অসংখ্য মিথ্যা সংবাদ দ্বারা বিভ্রান্ত হচ্ছে। এর দ্বারা সমাজে অশান্তি নেমে আসে। আমরা ছাত্রশিবিরের মিথ্যা ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি। তাই মহান আল্লাহ তাঁর প্রিয় নবীর মাধ্যমে বিশ্ববাসীকে সংবাদ প্রচারের আগে তা যাচাই বাছাই করার তাগিদ দিয়েছেন। কোরআনে মাজিদে ইরশাদ হয়েছে, ‘হে মুমিনগণ, তোমাদের কাছে যদি কোনো ফাসেক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, অজ্ঞতাবশত কোনো গোষ্ঠীকে আক্রান্ত করার আগেই তা যাচাই করো, অন্যথায় তোমরা কৃতকর্মের কারণে লজ্জিত হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম বলেন, মিথ্যা ভিত্তিহীন প্রোপাগাণ্ডা চালিয়ে দেশের মানুষকে বিএনপি বিমূখ করার ষড়যন্ত্র লিপ্ত রয়েছে একটি চক্র। দেশের স্বাধীনতা বিরোধী ও ২৪ এর গণঅভ্যুত্থান বিরোধী একটি গুপ্ত সংগঠন এই বাহারচড়ায় অশান্তি সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। তাদের কাছ থেকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আগামীতে আমার কোন ভাইয়ের গায়ে হাত দেওয়ার দুঃসাহস দেখান সাথে সাথে সেই দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ