• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, স্বামী-শাশুড়ি পলাতক

  চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ:  ১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

চট্টগ্রামের চন্দনাইশে এক অন্তঃসত্ত্বা নারীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মুক্তা আক্তার (২৬)। রোববার (৩১ আগস্ট) রাতে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের পলিয়ারপাড়ার নদ্দিয়ার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে নিহতের স্বামী মো. পারভেজ (৩৬) ও শাশুড়ি জাহানারা খাতুন (৫৪) পলাতক রয়েছেন।

নিহত মুক্তা আক্তার উপজেলার হাশিমপুর ইউনিয়নের দক্ষিণ হাশিমপুর গ্রামের নাছির উদ্দিনের মেয়ে। ছয় বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয় পারভেজের সঙ্গে।

নিহতের বাবা নাছির উদ্দিন জানান, বিয়ের পর থেকে মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। জামাইয়ের চাহিদা অনুযায়ী একাধিকবার টাকা দিলেও সম্প্রতি আবারও পাঁচ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে পারভেজ ও তার মা মিলে মুক্তাকে নির্মমভাবে মারধর করে হত্যা করেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, তিন মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ