• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

শ্রীনগরে বাবার হাতে ছেলে খুন, আরও ২ মরদেহ উদ্ধার

  শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ:  ১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাবার হাতে ছেলের খুনের ঘটনা ঘটেছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ষোলঘর জোড়পুকুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। একই দিনে উপজেলায় আরও দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

পুলিশ জানায়, নিহত আব্দুল আহাদ (৩২) বাবার কাছে ১৫ হাজার টাকা দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় তিনি ছুরি নিয়ে বাবার ওপর চড়াও হন। একপর্যায়ে ধস্তাধস্তির সময় বাবার হাতে ছুরিকাঘাতে আহাদের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বাবা আবুল হোসেনকে (৭০) গ্রেপ্তার করেছে।

অন্যদিকে, উপজেলার কোলাপাড়া এলাকায় নিজ বাড়ির পাশে একটি গাছের সঙ্গে হেলান দেওয়া অবস্থায় ৭০ বছরের বৃদ্ধ মামুন কাজীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এছাড়া একই দিন সকাল ৮টার দিকে উপজেলার হাসাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে ৪০–৪৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে, ভোরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, বাবার হাতে ছেলের হত্যাকাণ্ডের ঘটনায় এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে ঘাতক বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্য দুই মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ