• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

নবাবগঞ্জে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

  নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ:  ১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে দিনাজপুরের নবাবগঞ্জে ১ হাজার তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলার বল্লভপুর এলাকার বিভিন্ন সড়কে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোঃ নূরুজ্জামান, পিভিএম। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভীন আক্তার, উপজেলা প্রশিক্ষক মোরশেদ জামিল, সাহেরা খাতুনসহ আনসার সদস্যরা অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে পুরো জেলায় ধাপে ধাপে মোট ৩ হাজার তাল বীজ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রধান অতিথি মোঃ নূরুজ্জামান বলেন, “দিন দিন তালগাছ বিলুপ্তির পথে চলে যাচ্ছে। অথচ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও বজ্রপাতে প্রাণহানি রোধে তালগাছের গুরুত্ব অপরিসীম। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ-নিরাপদ পরিবেশ গড়ে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

ভিওডি বাংলা/ এমএইচ
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ