• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

একটি দল চায় না একটা নির্বাচন হোক : তুহিন

  নীলফামারী প্রতিনিধি
প্রকাশ:  ১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ পি.এম.
শেয়ার করুন 0
শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। ছবি: ভিওডি বাংলা
শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। ছবি: ভিওডি বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, “আজকে ওই একটি দল ও বাচ্চাদের দল চায় না একটি নির্বাচন হোক। কিন্তু গণতন্ত্রে ফিরতে হলে একমাত্র উপায় একটি স্বাধীন ও স্বচ্ছ গণতান্ত্রিক নির্বাচন।”

সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারী জেলা বিএনপির আয়োজনে জেলা শহরের পিটিআই মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক সভাপতিত্বে এবং সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল এর সঞ্চালনার প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

 তিনি এসব কথা বলেন। এতে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল সঞ্চালনা করেন।

ইঞ্জিনিয়ার তুহিন বলেন, “যখন আমরা গণতান্ত্রিক পদ্ধতি পরিবেশে ফিরে যেতে চাই, তখন একটি দল এবং সরকারের কিছু অংশ মিলে বিভ্রম সৃষ্টি করছে। তারা জানে নির্বাচনে গেলে আর ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। তাই নানা ফর্মুলা দিচ্ছে, নির্বাচন ঠেকানোর পাঁয়তারা করছে, পিআর পদ্ধতির কথা বলছে। কিন্তু আমাদের সংবিধানে এমন কোনো পদ্ধতি নেই।”

তিনি আরও দাবি করেন, “বর্তমান সময়ে বলা হচ্ছে দেশের ৮০ শতাংশ মানুষ নাকি পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। অথচ আমি মনে করি দেশের ৯০ শতাংশ মানুষই এই পদ্ধতি সম্পর্কে জানে না। এসব প্রস্তাব দিচ্ছে তারা, যারা ক্ষমতার বাইরে থেকেও সরকারের মাধ্যমে ক্ষমতা ভোগ করছে। গণতন্ত্রে টিকে থাকতে হলে একটি স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।”

সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।


ভিওডি বাংলা/ এমএইচ
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ