• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ফেনীর দাগনভুইয়ায় প্রবাসীর ওপর চাঁদাবাজদের অতর্কিত হামলা

  ফেনী প্রতিনিধি
প্রকাশ:  ১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ফেনীর দাগনভুইয়া উপজেলার ১নং সিন্দুর ইউনিয়নের মাসুমপুর গ্রামে প্রবাসী শিপনের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। চাঁদার দাবিকে কেন্দ্র করে স্থানীয় হারুন ও মামুনের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী এ হামলা চালায়।

শিপনের পারিবারিক সূত্রে জানা যায়, তার বাবার নাম রুহুল মিয়া। তিনি আলী ভুইয়া বাডির  রুহুল মিয়ার মেঝ ছেলে,  প্রায় পাঁচ বছর ধরে ওমান প্রবাসে ছিলেন শিপন। সম্প্রতি দেশে ফেরার পর গত ২৭ তারিখে চাঁদাবাজ চক্র তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। শিপন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ৩১ তারিখ রাত সাড়ে ৮টার দিকে হারুন ও মামুনসহ ২০-২৫ জন তার ওপর অতর্কিত হামলা চালায়।

শিপনের চিৎকারে স্থানীয় মির হোসেন, ইসরাফিল, জিয়া ও খুরশিদ এগিয়ে এলে তারাও হামলার শিকার হন। পরে এলাকাবাসী জড়ো হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এলাকাবাসী জানায়, হামলাকারীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং নারী কেলেঙ্কারিসহ,  নারীদের হেনস্থা ও নানা অপরাধে কুখ্যাত। তারা রাজনৈতিক দল পরিবর্তন করে প্রভাব খাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। বিশেষ করে প্রবাসীরা যখন বাড়িঘর নির্মাণ করতে আসেন তখন তাদের কাছ থেকে চাঁদা দাবি করা হয়। অস্বীকৃতি জানালেই নির্যাতনের শিকার হতে হয়।

এলাকার সচেতন ব্যক্তিবর্গ প্রশাসনের কাছে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, যাতে ভবিষ্যতে আর কোনো প্রবাসীর উপর  এমন নির্যাতনের শিকার না হয়। এ বিষয় মামুন জানিয়েছেন তিনি এই মুহুর্তে দূরে রয়েছে। 
 এ বিষয়ে ভুক্তভোগী শিপন   ফেনী মডেল থানায় মামলা ধায়ের করেন।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ