• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

  কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ:  ২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তার আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিন সকাল ১১টায় সুলতানা পারভীন আদালতে হাজিরা দেন। এ সময় আদালতের বাইরে তাকে একনজর দেখার জন্য উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।

মামলার প্রেক্ষাপট হলো, ২০২০ সালের ১৩ মার্চ সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালানো হয়। প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও নানা অনিয়ম নিয়ে অনুসন্ধান করায় রাতের আঁধারে তাকে চোখ বেঁধে জেলা প্রশাসকের অফিসে নিয়ে যাওয়া হয় এবং নির্মম নির্যাতনের শিকার করা হয়। অভিযুক্ত ছিলেন তখনকার আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা। পরবর্তীতে আরিফের বিরুদ্ধে মদ ও গাঁজা রাখার অভিযোগে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

কারামুক্ত হওয়ার পর সাংবাদিক আরিফুল ইসলাম রিগান মামলা করেন। পাঁচ বছর ধরে চলমান মামলায় সম্প্রতি সাবেক ডিসি হাইকোর্ট থেকে জামিন পেলেও স্থায়ী জামিনের জন্য মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ