• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নিজেকে ‘ইন্ট্রোভার্ট’ বললেন সাবিলা নূর

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৫ পি.এম.
শেয়ার করুন 0
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর-ছবি সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর-ছবি সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর প্রায় এক যুগ ধরে নাটক ও বিজ্ঞাপনে কাজ করছেন। দীর্ঘ সময়ের এই শোবিজ যাত্রায় সিনেমায় নাম লেখানোই ছিল তার একমাত্র অপূর্ণ অংশ। সেই অপূর্ণতা পূরণ হয়েছে; প্রথমবারের মতো ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সাবিলা নূর সম্প্রতি এক পডকাস্টে বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতায় অংশ নেন। তিনি জানান, নিজেকে কিছুটা ‘ইন্ট্রোভার্ট’ মনে করেন। তার কথায়, “যারা হয়ত আমাকে ব্যক্তিগতভাবে চেনেন না, তারা জানুক আমি শুরু থেকেই কিছুটা ইন্ট্রোভার্ট। নতুন কোনো পরিবেশে মাঝে মাঝে নার্ভাস হয়ে যাই।”

তিনি আরও বলেন, “কনফিউজ বা ভয়ে থাকা কোনো নেতিবাচক বিষয় নয়। শুধু আমাকে মানিয়ে নিতে একটু সময় লাগে। কিন্তু যখন কারো সঙ্গে ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ হই, তখন আমি একেবারেই ভিন্ন একজন মানুষ।”

অভিনেত্রী যোগ করেন, “আমি এখন একটি ভালো সিনেমা করেছি, মানুষ দেখছেন ও পছন্দ করছেন। হয়তো এক বছর পর যদি ভালো কোনো কাজ না আসে, তবে মানুষ আমাকে মনে রাখবে না।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া