• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

রাজবাড়ীর কালুখালীতে নৌকা বাইচে মানুষের ঢল

  রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ:  ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড় কলকলিয়া বিলে অনুষ্ঠিত হলো জমজমাট নৌকা বাইচ প্রতিযোগিতা। বড় কলকলিয়া যুব সংঘের আয়োজনে তিন দিনব্যাপী এ আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হয়।
 
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে ফাইনাল পর্বে অংশ নেয় বিভিন্ন এলাকার প্রতিযোগীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার টেলিভিশনসহ আরও বেশ কয়েকটি আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাজাহান মন্ডল, মিজানুর রহমান, জসিম মোল্লা, আনিছুর রহমান কাঞ্চন, হিমেল রহমান, সবুজ মল্লিক, রাশেদ বিশ্বাস ও সাবু মন্ডল।

এসময় বক্তারা, এ ধরনের গ্রামীণ আয়োজনকে ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হিসেবে ধরে রাখার আহ্বান জানান।

নৌকা বাইচ উপভোগ করতে বিলপাড়ে ভিড় করেন নারী-পুরুষসহ হাজারো মানুষ। দর্শকদের করতালি ও উল্লাসে গোটা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ