• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নেত্রকোণায় ভূয়া সাংবাদিক গ্রেপ্তার

  নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ:  ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারীকে মারধরের অভিযোগে ভূয়া সাংবাদিক অমিতাভ বিশ্বাসকে (৩৫) গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। 

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ সাংবাদিকদের জানান, খালিয়াজুড়ি উপজেলার কাদিরপুর গ্রামের অমর চন্দ্র বিশ্বাসের ছেলে অমিতাভ বিশ্বাস সহ আরও দুইজন  গত (৩ সেপ্টেম্বর) বুধবার সাড়ে ১১টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে অফিস সহকারী মোহাম্মদ রাসেল হায়দারের কাছে একজন "দৈনিক আমার সংবাদ" পত্রিকার নেত্রকোণা জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দেয় এবং অন্য একজন পুরুষ এবং নারী অন্যান্য পত্রিকার সাংবাদিক তার কাছে অনৈতিক সুবিধা চায়। তিনি দিতে অপারগতা প্রকাশ করলে তাকে দেখে নেয়ার হুমকি দেয়। এ নিয়ে ভূয়া সাংবাদিক পরিচয়ধারীরা ও অফিস সহকারী রাসেলের মাঝে বাকবিতন্ডা হয়। পরে অফিসের অন্যান্য স্টাফরা এসে তাদের অফিস থেকে বের করে দেয়। বিকেল সাড়ে তিনটার দিকে অফিস সহকারী রাসেল হায়দার দুপুরের খাবার খেয়ে অফিসের গেইটে আসলে অমিতাভ ও তার সহযোগী একজন পুরুষ ও আরেক জন নারী তার উপর হামলা চালায় ও অফিস প্রাঙ্গনে থাকা গাছের একটি ডাল ভেঙ্গে তাকে বেধড়ক প্রহার করে। এ সময় রাসেলের আর্তচিৎকারে অফিসের লোকজন এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

তিনি আরও জানায়, এ ঘটনায় আহত রাসেল হায়দার বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে অভিযুক্ত ভূয়া সাংবাদিক অমিতাভ বিশ্বাসকে গ্রেপ্তার এবং বাকিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ