• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

রাজারহাটে ৩বছরের শিশুকন্যা ধর্ষিত,ধর্ষক পলাতক


প্রকাশ:  ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাটে ৩বছরের এক শিশুকন্যাকে ধর্ষন করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে ধর্ষককে দ্রুত গ্রেফতার করতে পুলিশী তৎপর অব্যাহত রয়েছে। ঘটনাটি ঘটেছে, গত সোমবার সন্ধ্যায় উপজেলার প্রত্যন্ত ও নদীভাঙন কবলিত বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট এলাকায়।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, গত সোমবার(২সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই এলাকার সাহেব আলীর বাড়িতে মাহফিল চলছিল। মাহফিলে আমিনুর রহমানের ২বছর ৯মাসের শিশু কন্যাকে নিয়ে তার স্ত্রী মাহফিলে অংশগ্রহন করেন। এসময় শিশুটি খেলতে সাহেব আলীর বাড়িতে যায়। 

এ সুযোগে সাহেব আলীর ছেলে এরশাদ আলী(১৮) ফুসলিয়ে ফাঁকা শয়ন ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় বাড়িতে কেউ ছিল না। শিশুটি কান্না করতে থাকলে লোকজনের ভয়ে ধর্ষক পালিয়ে যায়।  পরে শিশুটি কান্না করতে করতে তার মাকে বিষয়টি জানায়। শিশুটির অভিভাবক তাৎক্ষনিকভাবে ধর্ষকের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষিত অসুস্থ শিশুকে চিকিৎসা নিতে দিতে দেয়নি। 

বিষয়টি নিয়ে এলাকার ইউপি সদস্যসহ কয়েকজন ব্যক্তি বিষয়টি সুরাহা করতে দফায় দফায় চেস্টা করেন। ধর্ষকের এক নিকট আত্মীয় বলেন পারিবারিক কোলহের জের ধরে মিথ্যা ধর্ষনের অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার পরিবার ৭লাখ টাকা দাবী করেছে। বিষয়টি ফাঁস হওয়ায় খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষিত শিশু ও তার পরিবারকে থানায় নিয়ে আসে। 

এ ঘটনায় বৃহস্পতিবার(৪সেপ্টেম্বর) সকালে ধর্ষিত শিশুর বাবা আমিনুন ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষন মামলা দায়ের করেন। মামলা নম্বর ৬, তারিখ- ০৪/০৯/২৫ইং।  এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল আলম লিংকন ঘটনার সত্যত্যা নিশ্চিত করেন বলেন- বিবজ্ঞ জজ আদালতে শিশুটির জবানবন্ধি শেষে মেডিকেল টেস্ট করতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামী পলাতক রয়েছে। তবে পুলিশ দ্রুত আসামীকেও গ্রেফতার করতে সক্ষম হবে।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ