• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

নূরের ওপর হামলা

বিচার না হলে কঠোর পরিণতির হুঁশিয়ারি ফুয়াদের

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সংগৃহীত ছবি
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সংগৃহীত ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার বিচার না হলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, “বিচার না হলে উপদেষ্টারাই নিজেরাই ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন।”

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফুয়াদ অভিযোগ করেন, যৌথবাহিনী ও পুলিশের সদস্যরা পরিকল্পিতভাবে নূরের ওপর হামলা চালিয়েছে। এতে তার নাকের হাড় ভেঙে গেছে, বর্তমানে তিনি মুখ দিয়ে শ্বাস নিচ্ছেন এবং স্বাভাবিকভাবে ঘুমাতে পারছেন না। একই ঘটনায় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানও গুরুতর আহত হয়ে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, “হামলার এক সপ্তাহ পার হলেও যেসব অফিসার জড়িত, তাদের কাউকেই সাসপেন্ড করা হয়নি। যৌথবাহিনীর কিছু সিনিয়র অফিসার ও জাতীয় পার্টির জিএম কাদেরের ঘনিষ্ঠরা এ হামলার সঙ্গে যুক্ত।”

অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফুয়াদ বলেন, “তারা বিরোধী দলের মতো শুধু নিন্দা জানাচ্ছে, উদ্বেগ প্রকাশ করছে। অথচ ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের স্ট্যান্ড রিলিজ করার কথা থাকলেও তা করা হয়নি। আমরা নিন্দা জানাই অন্তর্বর্তী সরকারের এবং ইউজলেস স্বরাষ্ট্র উপদেষ্টার।”

এবি পার্টির এই নেতা দাবি করেন, নূরের ওপর হামলা কেবল রাজনৈতিক সহিংসতা নয়, বরং দীর্ঘদিনের ষড়যন্ত্রের অংশ। তিনি অভিযোগ করেন, এ ঘটনায় ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এবং শেখ হাসিনার ঘনিষ্ঠরা জড়িত।

ফুয়াদ আরও বলেন, “এটি উচ্চপর্যায়ের এসাসিনেশন প্ল্যানের অংশ। অন্তর্বর্তী সরকার যদি দৃষ্টান্তমূলক বিচার না করে, জনগণই বিচার করবে। তখন উপদেষ্টাদের অনেকের লাশও পড়বে।” এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন