• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

এশিয়ার শেয়ারবাজারে রেকর্ড ঊর্ধ্বগতি

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫ এ.এম.
শেয়ার করুন 0
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সেপ্টেম্বরেই সুদহার কমাতে পারে-এমন প্রত্যাশা জোরালো হওয়ায় শুক্রবার (৫ সেপ্টেম্বর) এশিয়ার বিভিন্ন শেয়ারবাজারে রেকর্ড ঊর্ধ্বগতি দেখা গেছে। একই সঙ্গে মার্কিন সরকারি বন্ডের ইল্ড নেমে এসেছে গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে।

বিশ্ববাজারের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্রের নন-ফার্ম পেরোলস রিপোর্টের দিকে, যা প্রকাশিত হবে শুক্রবার রাতেই। অর্থনীতিবিদরা ধারণা করছেন, আগস্টে যুক্তরাষ্ট্রে নতুন করে প্রায় ৭৫ হাজার চাকরি সৃষ্টি হয়েছে-যা বাজারে মন্দার সংকেত হতে পারে। জুলাইয়ে এ সংখ্যা ছিল ৭৩ হাজার।

বিশ্লেষকদের মতে, চাকরির তথ্য প্রত্যাশার চেয়ে দুর্বল এলে ফেডের পক্ষে সুদহার কমানোর যুক্তি আরও শক্তিশালী হবে। এর প্রভাবেই বিশ্ববাজারে বিনিয়োগ প্রবাহ বাড়ছে।

প্রধান সূচকের চিত্র: জাপানের Nikkei 225 : বেড়েছে ০.৮%, তাইওয়ান ও হংকং : বেড়েছে ০.৪% করে, অস্ট্রেলিয়ার ASX 200 : বেড়েছে ০.৩%, যুক্তরাষ্ট্রের S&P 500 : বৃহস্পতিবার ০.৮% বেড়ে রেকর্ড উচ্চতায় ও Nasdaq : বেড়েছে ১%, আগের সর্বোচ্চ রেকর্ডের কাছাকাছি।

S&P 500 ফিউচার : আরও ০.১% ঊর্ধ্বমুখী

Nasdaq ফিউচার : বেড়েছে ০.৩%

বন্ডের ইল্ড ও ডলারের অবস্থা

৩০ বছরের মার্কিন ট্রেজারি ইল্ড : ৪.৮৪%

১০ বছরের ইল্ড : ৪.১৫%

২ বছরের ইল্ড : ৩.৫৮%

ডলার সূচক (DXY) : ০.১% কমে দাঁড়িয়েছে ৯৮.০৯৫

তেলের বাজার

টানা তৃতীয় দিনের মতো তেলের দামে পতন নেমে এসেছে।

ব্রেন্ট ক্রুড : ব্যারেলপ্রতি ৬৬.৭৭ ডলার (কমেছে ০.৩%)

WTI (যুক্তরাষ্ট্রের তেল) : ব্যারেলপ্রতি ৬৩.২৯ ডলার (কমেছে ০.৩%)
রোববার ওপেক ও জোটের বৈঠকে অক্টোবর মাসে উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

সোনার বাজার

বুধবার ইতিহাসের সর্বোচ্চ ৩,৫৭৮.৫০ ডলার ছোঁয়ার পর সামান্য পতনের মধ্য দিয়ে সোনা আবার ঘুরে দাঁড়িয়েছে।

বর্তমানে সোনার দাম আউন্সপ্রতি ৩,৫৫২ ডলার, যা আগের দিনের তুলনায় ০.২% বেশি।

অর্থনীতিবিদরা বলছেন, আজকের যুক্তরাষ্ট্রের চাকরির তথ্যই বিশ্ব অর্থনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ওপর নির্ভর করবে সুদহার, ডলারের মান ও বৈশ্বিক পুঁজিবাজারের গতি।

সূত্র: রয়টার্স

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন