• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

সাগরে ভাসতে থাকা অর্ধগলিত মরদেহ উদ্ধার

  রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ:  ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

শনিবার ( ৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরের পূর্বদিকের শিবচর সংলগ্ন সাগর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

নৌপুলিশ জানায়, স্থানীয় জেলেরা মাছ শিকার করতে গিয়ে পানিতে মরদেহটি ভাসতে দেখে খবর দেয়। পরে রাঙ্গাবালী নৌপুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নৌপুলিশের ধারণা, মরদেহটি একজন পুরুষের, বয়স আনুমানিক ৩০ বছর। মৃতদেহের গায়ে গেঞ্জি ও পরনে থ্রি কোয়ার্টার প্যান্ট ছিল। উদ্ধারকালে মরদেহটি অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়।

এ ব্যাপারে রাঙ্গাবালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই শহীদুল ইসলাম বলেন, ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। হাত-পা পচে নষ্ট হয়ে গেছে। এখনও  মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ