• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ইটনায় অটোরিকশা ছিনতাই, চালক খুন

  রায়টুটী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ:  ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

কিশোরগঞ্জের ইটনায় অটোরিকশা ছিনতাইয়ের সময় চালককে হত্যা করার অভিযোগে তিনজনকে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে।

রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রায়টুটী ইউনিয়নের গোয়ারা ব্রীজে এ ঘটনা ঘটে। নিহত কালীপদ চন্দ্র সূত্রধর (৪০) তাড়াইল উপজেলার পশ্চিম সাচাইল গ্রামের বাসিন্দা সুধীর চন্দ্র সূত্রধরের ছেলে।

আশরাফুল ইসলাম (২০), মো. নাঈম (১৯) ও মো. দূর্জয় (২০) নামের তিনজনকে স্থানীয়রা আটক করে পুলিশে হস্তান্তর করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে রায়টুটী ব্রীজে ঘুরতে যাওয়ার কথা বলে তিন যুবক কালীপদ চন্দ্র সূত্রধরের অটোরিকশাটি ভাড়া নেন। পরে তারা অটোরিকশাটি ছিনতাই করতে গেলে বাধা দেয়ার কারণে চালককে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পালানোর সময় স্থানীয়রা তাদের আটক করে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আসামিদের স্থানীয়রা আটক করে পুলিশে খবর দিয়েছে। আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে তাদের ট্রলারে থানায় নিয়ে এসেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

ভিওডি বাংলা-মো. ওমর সিদ্দিক রবিন/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ