• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

এনসিপির কৃষক উইং গঠনের দায়িত্বে মওলানা ভাসানীর নাতি আজাদ

  জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ:  ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কৃষকের অধিকার প্রতিষ্ঠা, ভূমি সংস্কার ও কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিত করার লক্ষ্যে ‘কৃষক উইং’ গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানীর নেতৃত্বে গঠিত প্রস্তুতি কমিটিকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনক্রমে কৃষক উইংয়ের প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে আজাদ খান ভাসানীকে। এনসিপি নেতা আজাদ খান ভাসানী মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ছেলে আবুবকর খান ভাসানীর ছোট ছেলে।

কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাঈদ উজ্জ্বল ও হাফসা জাহান। সদস্য হিসেবে আছেন কৃষিবিদ গোলাম মোর্তজা সেলিম, মো. নাজমুল হাসান সোহাগ, নফিউল ইসলাম, ফিহাদুর রহমান দিবস, মো. মাসুদ রানা, মো. মাসুমূল হাসান সজিব ও মো. মাহিদুল ইসলাম (মাহি পলাশ)।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন