• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

শ্রীপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

  শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ:  ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

মাগুরার শ্রীপুরে ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় জলাভূমি এবং বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। 

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে শ্রীপুর উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলার বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান প্রমুখ।

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহম্মেদ জানান, শ্রীপুর উপজেলার হরিন্দী আশ্রয়ন প্রকল্পের পুকুরে ২৫ কেজি, বরিশাট আশ্রয়ন প্রকল্পের পুকুরে ৩০ কেজি, সাচিলাপুর আশ্রয়ন প্রকল্পের পুকুরে ৩৫ কেজি, কুমার নদের কাজলি ঘাটে ১৫০ কেজি, কুমার নদের কাজী কাদের নওয়াজ ঘাটে ১৬০ কেজি মোট ৪০০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ