• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ইসরায়েলে সশস্ত্র হামলায় নিহত ৫, আহত ২২

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
ইসরায়েলের জেরুজালেম শহরের রামোট জংশন প্রবেশমুখে সশস্ত্র হামলা হয়েছে। ছবি: সংগৃহীত
ইসরায়েলের জেরুজালেম শহরের রামোট জংশন প্রবেশমুখে সশস্ত্র হামলা হয়েছে। ছবি: সংগৃহীত

ইসরায়েলের জেরুজালেম শহরের রামোট জংশন প্রবেশমুখে সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে সশস্ত্র হামলা হয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম জেরুজালেম পোস্ট।

জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) জানায়, বন্দুকধারীরা ৬২ নম্বর বাসে উঠে যাত্রীদের লক্ষ্য করে গুলি চালায়। পরে ঘটনাস্থলেই হামলায় জড়িত দুজনকে নিষ্ক্রিয় করা হয়। হামলার পর জেরুজালেমের ভেতরে ও বাইরে সব প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

এমডিএ প্যারামেডিক নাদাভ তাইব বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছাই। তখন রাস্তায়, বাসস্টপে এবং আশপাশে অচেতন অবস্থায় অনেককে পড়ে থাকতে দেখি। প্রচুর ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল, মেঝেতে ভাঙা কাঁচ ছড়িয়ে ছিল। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হাসপাতালে পাঠানো হচ্ছে।”

ইউনাইটেড হাতজালাহ মেডিকেল টিমও ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা প্রদান করছে।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং হামলাকারীদের খুঁজে বের করতে অভিযান চলছে। তবে তারা নিহত হয়েছে নাকি পালিয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু