• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

খিলগাঁও থেকে ডলার প্রতারক চক্রের হোতা আদিব ফয়েজ গ্রেপ্তার

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২১ পি.এম.
শেয়ার করুন 0
ডলার প্রতারক চক্রের মূলহোতা আদিব ফয়েজ। ছবি: সংগৃহীত
ডলার প্রতারক চক্রের মূলহোতা আদিব ফয়েজ। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ের সিপাহিবাগ এলাকা থেকে ডলার প্রতারক চক্রের মূলহোতা আদিব ফয়েজকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

সিআইডি জানায়, দীর্ঘদিন ধরে দেশে অবস্থান করেও আদিব ফয়েজ যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের টার্গেট করে প্রতারণা চালাতেন। ডলার লেনদেনের প্রলোভন দেখিয়ে তিনি প্রবাসীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিতেন। পাশাপাশি দেশের ভেতরেও অনেককে প্রতারণার শিকার করেছেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় রমনা থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি টিম তাকে আদালতে সোপর্দ করেছে। পুলিশ তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে।

সিআইডি আরও জানায়, প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে। ভুক্তভোগীদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং পুরো নেটওয়ার্ক উন্মোচনে গোয়েন্দারা কাজ করছে।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক