• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

নলছিটিতে সাংবাদিক কে এম সবুজের ওপর সন্ত্রাসী হামলা

  ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ:  ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
কে এম সবুজ। ছবি: ভিওডি বাংলা
কে এম সবুজ। ছবি: ভিওডি বাংলা

এনটিভির স্টাফ রিপোর্টার, দৈনিক কালের কণ্ঠের ঝালকাঠি জেলা প্রতিনিধি ও নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম সবুজের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ হামলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত কে এম সবুজকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় গত ১৯ জুন, স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে। “নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখেন ওষুধ কোম্পানির প্রতিনিধি মোহাম্মদ মহসিন” শিরোনামের সেই সংবাদ প্রকাশের পর থেকেই মহসিন সাংবাদিক কে এম সবুজের ওপর ক্ষিপ্ত ছিলেন।

পরবর্তীতে মহসিন ও তাঁর সহযোগী রাশেদ খান মিঠুর নেতৃত্বে নলছিটি চায়না মাঠের উত্তর পাশে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন। কিন্তু তারা নির্দেশ অমান্য করে কাজ চালিয়ে যেতে থাকেন।

এ ঘটনায় ইউএনও প্রেসক্লাব সভাপতি এনায়েত করিম ও সাধারণ সম্পাদক কে এম সবুজকে আলোচনার জন্য তাঁর কার্যালয়ে ডাকেন। দুপুর ২টার দিকে দুই সাংবাদিক ইউএনওর কার্যালয়ে গেলে সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন মহসিন ও রাশেদ খান মিঠু। ইউএনও তাদের নির্মাণ কাজ বন্ধ করতে বললে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসময় কে এম সবুজ ইউএনওর বক্তব্যের সঙ্গে একমত হলে তাদের সঙ্গে কথার কাটাকাটি হয়।

পরে ইউএনওর সঙ্গে বৈঠক শেষে নিচে নামতেই মহসিন ও মিঠুর নেতৃত্বে পাঁচ-ছয়জন সন্ত্রাসী সাংবাদিক কে এম সবুজের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

আহত সাংবাদিক কে এম সবুজ বলেন, “গত ১৮ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মিজানুর রহমান মহসিনের নামে থানায় অভিযোগ দেন। সেই অভিযোগের ভিত্তিতে আমি সংবাদ প্রকাশ করি। এরপর থেকেই মহসিন আমাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। আজ ইউএনওর কার্যালয় থেকে নামার সঙ্গে সঙ্গেই মহসিন ও মিঠুর নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার ওপর হামলা চালায়।”

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, তবে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ