• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

নির্যাতনের প্রতিবাদে সাবেক ইউপি সদস্যর সংবাদ সম্মেলন

  পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ:  ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

২০২৪ সালের প্রহসনের নির্বাচনে আওয়ামী সন্ত্রাসীগোষ্ঠীর যোগসাজশে যৌথ বাহিনীর মাধ্যমে আটক ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এক বিএনপি কর্মী ও সাবেক ইউপি সদস্য।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের গঙ্গানন্দদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনটির আয়োজন করেন ভুক্তভোগী হাবাসপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম। তিনি একই ইউনিয়নের জিয়েলগাড়ি গ্রামের মৃত নজের প্রামানিকের ছেলে।

সংবাদ সম্মেলনে আব্দুস সালাম অভিযোগ করেন, হাবাসপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. সবুজ শেখের নেতৃত্বে মো. মিজান খান, মো. হাসান প্রামানিক, মুরাদ প্রামানিক, শেখ সাদি, গাউজ, রাশেদুল, নাদের মন্ডল ও রতন প্রামানিক তাকে শারীরিক নির্যাতন করেন। এ সময় তারা তাকে “বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা” সংক্রান্ত কাগজ গায়ে ছিটিয়ে দেন।
তিনি আরও জানান, ঘটনার পর দীর্ঘদিন মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত ছিলেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির নেতৃবৃন্দের নিকট এ ঘটনার ন্যায্য প্রতিকার দাবি করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ওই এলাকার জাফর খা, লিয়াকত খা, ফিরোজ মন্ডল, লিয়াই শেখ, আ: হান্নান, রশিদ প্রামানিক ও রাজ্জাক প্রামানিক। এসময় তারাও এ ঘটনার সত্যতা স্বীকার করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ