• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ডেঙ্গুতে দুই যুবকের মৃত্যু, হাসপাতালে ৫৭৩

  জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ:  ৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৫৭৩ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া দুইজনই পুরুষ। একজনের বয়স (২৪) ও একজনের বয়স (৩০)।

প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১৫৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৪৩, বরিশাল বিভাগে ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, রাজশাহী বিভাগে ৪৪, খুলনা বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন ও সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।

এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১৩৭ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৭৫ জন পুরুষ ও ৬২ জন নারী। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৪ হাজার ৯২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০
ছবি সংগৃহীত
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪৩৯
ছবি: সংগৃহীত
শিশুযত্ন ও সুইমসেইফ কর্মসূচি স্থবির