• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

‘শিক্ষার আলো ছড়াবে সোমনারায়নের নবনির্মিত ভবনে’: ইউএনও


প্রকাশ:  ৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

“শিক্ষা জাতির মেরুদণ্ড। নবনির্মিত এই ভবনের মাধ্যমে শিক্ষার্থীরা আরও উন্নত ও আনন্দদায়ক পরিবেশে পড়াশোনা করতে পারবে। আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকসহ সকলকে একসাথে কাজ করতে হবে।” 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নে সোমনারায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনের সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান এ সব কথা বলেন। এসময় তিনি  ফিতা কেটে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে ইউএনও মোঃ আল ইমরান শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সাথে ছবি তোলেন। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী বকশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শরীফ আহম্মদ, উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আব্দুর রশীদ মন্ডল,আল মিজান মাহিন এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী বকশের বলেন, নবনির্মিত ভবন উদ্বোধনের জন্য উপজেলা প্রশাসন ও সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন ভবন শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলবে।

অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করে।#


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ